সোমবার; 09 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 09 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

Zhejiang Sci-Tech University (ZSTU) প্রতিনিধিদলের সঙ্গে একাডেমিক সম্মেলন আয়োজন করল BUFT

Zhejiang Sci-Tech University (ZSTU) প্রতিনিধিদলের সঙ্গে একাডেমিক সম্মেলন আয়োজন করল BUFT
ZSTU প্রতিনিধিদলের সঙ্গে একাডেমিক সম্মেলন আয়োজন করল BUFT
চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির (Zhejiang Sci-Tech University—ZSTU) একটি প্রতিনিধিদলকে নিয়ে একাডেমিক সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ১৬ আগস্ট BUFT ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাফটের ফ্যাশন স্টাডিজ (FS) বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনের শিরোনাম ছিল ‘Zhejiang Sci-Tech University, China and BGMEA University of Fashion & Technology (BUFT) Academic Conference 2026’।

সম্মেলনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন। তাঁরা শিক্ষা, গবেষণা এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন BUFT ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সফররত প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য দেন ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির অধ্যাপক শু চিউজি। BUFT বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান তাঁর বক্তব্যে BUFT ও জেডএসটিইউর মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বাফটের স্কুল অব সায়েন্সেস অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. আবদুল জলিল।

পরে সফররত অতিথিদের বাফটের পক্ষ থেকে শুভেচ্ছা ও সৌজন্য উপহার হিসেবে স্মারক প্রদান করা হয়। দলীয় আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর অতিথিরা BUFT ক্যাম্পাস পরিদর্শন করেন।

আয়োজকদের প্রত্যাশা, ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির প্রতিনিধিদলের এ সফর দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক যোগাযোগ আরও জোরদার করবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।