শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।
দেশের স্বনামধন্য সৃজনশীল শিক্ষাপ্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের বিশিষ্ট কৃষিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। সুদীর্ঘ একাডেমিক ক্যারিয়ার, আন্তর্জাতিক গবেষণা এবং একাধিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে সফল নেতৃত্বদানের এক বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।