মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology

আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology
আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের উদ্যোগে এলএল.বি. (অনার্স) ৪০তম ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় নবীন শিক্ষার্থী, প্রধান অতিথি, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ নুরাল হক। এ সময় বিভাগের সম্মানিত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরিফা আফরোজ স্মৃতি। শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. রিয়াদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক শাহিদা আক্তার সাথী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পড়াশোনা, জ্ঞানচর্চা ও নিজেদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

আইন বিভাগের প্রধান মোহাম্মদ নুরাল হক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং ভবিষ্যৎ আইনজীবী হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইন পেশায় সফলতার জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এর মধ্য দিয়ে আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের নতুন একাডেমিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।