সোমবার; 09 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 09 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology

ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology
ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির Department of Interior Architecture (IA) বিভাগে সামার ২০২৬ সেমিস্টারের নবাগত ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের নতুন শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বিভাগীয় শিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়জীবন সম্পর্কে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়।

ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আর্কিটেক্ট রুবানা সাদিয়া আলম নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বিভাগটির শিক্ষা কার্যক্রম ও বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষাজীবনে শৃঙ্খলা, সৃজনশীলতা, কৌতূহল ও পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে Faculty of Design & Technology এর ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য নবাগত শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানান। তিনি ইন্টেরিয়র আর্কিটেকচার পেশায় সফল ক্যারিয়ার গড়তে উদ্ভাবনী চিন্তা, ব্যবহারিক শিক্ষা, নিষ্ঠা এবং ধারাবাহিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও স্টুডেন্ট অ্যাডভাইজাররা উপস্থিত ছিলেন। তারা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য সহায়তা ব্যবস্থা, বিভাগীয় সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সম্ভাবনার বিষয়ে নবাগতদের অবহিত করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হলো। সৃজনশীলতা, জ্ঞানার্জন, অনুসন্ধান ও অর্থবহ সাফল্যে তাদের একাডেমিক জীবন সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিভাগের শিক্ষকরা।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।