রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

RMG খাতে ক্যারিয়ারের জন্য Shanto-Mariam শিক্ষার্থীদের প্রস্তুত করবে PN Composite

RMG খাতে ক্যারিয়ারের জন্য Shanto-Mariam শিক্ষার্থীদের প্রস্তুত করবে PN Composite
পিএন কম্পোজিট লিমিটেড এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষার্থীদের তৈরি পোশাক (আরএমজি) খাতে বাস্তব অভিজ্ঞতা ও শিল্পভিত্তিক শিক্ষার সুযোগ দিতে পিএন কম্পোজিট লিমিটেড এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারত্বের লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং কারখানার কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ দিয়ে একাডেমিক শিক্ষা ও পেশাগত চাহিদার মধ্যকার ব্যবধান কমানো।

রোববার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন পিএন কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার সাহা এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার মাশিয়ুর রহমান।

স্বাক্ষর অনুষ্ঠানে তপন কুমার সাহা বলেন, তৈরি পোশাক খাতে ক্যারিয়ার গড়ার জন্য কারখানার কর্মপরিবেশে বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুনদের অনেকেই অফিসভিত্তিক চাকরিকে বেশি পছন্দ করেন।

তিনি বলেন, বিদেশি কর্মীদের ওপর নির্ভর না করে স্থানীয় মেধাবীদের বিকাশে বিনিয়োগ করতে চায় পিএন কম্পোজিট। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ পেশাজীবীদের সহায়তা করবে।

তিনি বলেন, “বিদেশি কর্মী নিয়োগে আমাদের কষ্টার্জিত অর্থ ব্যয় না করে আমরা দেশের নিজেদের সন্তানদের উন্নয়নে বিনিয়োগ করতে চাই।” কর্মজীবনে প্রবেশকারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুল হক বলেন, শিক্ষার্থীরা যখন পেশাগত জগতে প্রবেশ করে এবং শিল্প খাতের সহযোগিতা পায়, তখনই তাদের শিক্ষা পূর্ণতা লাভ করে।
তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষক, যুগোপযোগী পাঠ্যক্রম এবং উপযুক্ত শিক্ষার পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ-এ-আলম আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে অবদান রাখবে।

অনুষ্ঠানে পিএন কম্পোজিটের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও মার্চেন্ডাইজিং) জেমস বারই এবং কনসালট্যান্ট বিএম শরীফ প্রতিষ্ঠানটির পোশাক উৎপাদন, গুণগত মান, বাজারের চাহিদা এবং জনশক্তির অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিনিধিরাও তাদের একাডেমিক কার্যক্রম এবং এ খাতে পেশাগত দক্ষতার ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক এবং পিএন কম্পোজিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।