মঙ্গলবার; 10 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 10 নভেম্বর 2026 | আর্কাইভ

Cantonment Public School And College

Cantonment Public School And College
campus-news

সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে CPSCS-এ সচেতনতামূলক আলোচনা

সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সামনে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন।

Cantonment Public School And College
campus-news

নবীনবরণ ২০২৬: আনন্দ, ঐতিহ্য ও শৃঙ্খলার মেলবন্ধনে মুখর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘নবীনবরণ ২০২৬’। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুল দিয়ে শুভেচ্ছা, দিকনির্দেশনামূলক বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

Cantonment Public School And College
competition-award

The Queen’s Commonwealth Writing Competition 2026-এ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুরের পাঁচ শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্য

Royal Commonwealth Society আয়োজিত The Queen’s Commonwealth Writing Competition 2026-এ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুরের পাঁচ শিক্ষার্থী গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তাদের সাফল্য প্রতিষ্ঠানের সৃজনশীলতা ও লেখনীচর্চার ক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল অর্জন।

Cantonment Public School And College
campus-news

এসএসসি পরীক্ষা–২০২৬-এর বৃত্তির ফলাফলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুরের গৌরবোজ্জ্বল সাফল্য

এসএসসি পরীক্ষা–২০২৬-এর বৃত্তির ফলাফলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুরের ৭০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ৫৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনের গৌরবও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

Cantonment Public School And College
campus-news

শিক্ষার্থীদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দিলেন সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল

নীলফামারীর সৈয়দপুরে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক ও মতবিনিময়মূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের ‘নন্দন নির্ঝর’ অডিটোরিয়ামে আয়োজিত এ সেশনে শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তাদের আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে উৎসাহিত করেন।

Cantonment Public School And College
campus-news

নতুন স্বপ্ন ও সম্ভাবনার হাতছানি: আগামীকাল CPSCS-এ এইচএসসি-২০২৮ ব্যাচের নবীনবরণ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে আগামীকাল ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৮ সালের এইচএসসি ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন।

Cantonment Public School And College
campus-news

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বইমেলার তৃতীয় দিনে সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীলতার বর্ণিল আয়োজন

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলা ২০২৬-এর তৃতীয় দিন সম্পন্ন হয়েছে নানা সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্যচর্চা ও জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে। দিনের বিশেষ আকর্ষণ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়ের ‘বাঙালির সংস্কৃতির শেকড়ের সন্ধান’ শীর্ষক আলোচনা। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘ক্ষুদে লেখকের পাঠচক্র’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি। রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।