মঙ্গলবার; 10 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 10 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু

বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু
বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু।

তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে বাসের ধাক্কায় গুরুতর আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ইরফানুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মহিবুল্লাহ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ইরফানুল্লাহ। সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। পাশাপাশি নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ইরফানুল্লাহর বড় ভাই মহিবুল্লাহ জানান, সোমবার ফজরের নামাজের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজার আয়োজন করা হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ campus-news

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামক বাসে গাড়াগঞ্জ নামক এলাকা অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য campus-news

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

প্রতিবেদক: বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন মৌসুমের বীজ ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।