মঙ্গলবার; 10 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 10 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন মৌসুমের বীজ ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা এবং খামার ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহ. এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক। এ ছাড়া খামার ব্যবস্থাপনা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আমন মৌসুমে ধান কাটা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এটি শুধু কৃষিকাজের অংশ নয়, বরং গ্রামীণ জীবনের আনন্দমুখর একটি আয়োজন। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠাপুলি বাঙালির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের খামারে উৎপাদিত বীজ বিক্রির মাধ্যমে একদিকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক আয় বাড়ছে, অন্যদিকে এসব বীজ কৃষকদের জন্য কতটা কার্যকর, তা মাঠপর্যায়ে যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে। কৃষিজমির পরিমাণ ক্রমাগত কমে আসার বাস্তবতায় এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ও কার্যক্রম চালু রাখা প্রয়োজন।

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাকৃবির গবেষকদের অবদানের কথা তুলে ধরে উপাচার্য বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট খামার কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন জাতের ধান, গম ও তৈলবীজ উৎপাদন করে থাকে। উৎপাদিত এসব বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে অবদান রাখছে বিশ্ববিদ্যালয়টি।

সম্পর্কিত খবর

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ campus-news

এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামক বাসে গাড়াগঞ্জ নামক এলাকা অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু campus-news

বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক: কুবি প্রতিনিধি

তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে বাসের ধাক্কায় গুরুতর আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।