মঙ্গলবার; 10 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 10 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ড্র

হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ড্র
ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ লড়াই করে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিমের মাইলফলক স্পর্শের দিনে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

ম্যাচের শেষ ইনিংসে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হলে ড্র মেনে নেয় দুই দল।

এর আগে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে ম্যাচসেরার স্বীকৃতি পান তিনি।

অন্যদিকে, এই ম্যাচে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

তবে ম্যাচটি ড্র হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।