চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেন সংস্কারে চাকসুর উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেন সংস্কারে চাকসুর উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও কার্যকর করতে ২৫ লাখ টাকার বেশি ব্যয়ে মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।
শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর একসঙ্গে ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করা ২৪ শিক্ষকের মধ্যে ২৩ জনকে রোববার (১৩ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একজন শিক্ষকের পদোন্নতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের জন্য নেই কোনো ডে-কেয়ার সেন্টার। ফলে সন্তানদের দেখাশোনার পাশাপাশি একাডেমিক ও দাপ্তরিক দায়িত্ব সামলাতে গিয়ে বিশেষ করে নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩১ জনই ছাত্রী বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান অনুষদের ২০২১, ২২ ও ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।
ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন মৃত্যুবরণ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের নির্বাচনী বোর্ড পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সিন্ডিকেট সভায় আগের বোর্ড ভেঙে নতুন বোর্ড অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় আগের বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নিজের ছেলের হলে দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক বাবা। শুধু তা-ই নয়, ছেলের ব্যবহারিক পরীক্ষার গ্রুপেও পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক বা তার নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্ব থেকে বিরত থাকার কথা। তবে ওই শিক্ষক তা করেননি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও নিয়ম মেনে দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে।
মেসে দরজায় ছিটকিনি লাগানো কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এতে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিদ্যমান শ্রেণিকক্ষ সংকটের মধ্যেই দীর্ঘমেয়াদে আরও ১৬টি ডিসিপ্লিন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জমকালো আয়োজনে ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
বিএনপি সরকারের আমলে প্রথম গুমের শিকার হয়েছেন বলে দাবি করা মিরাজ শেখকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। মানববন্ধনে ‘নতুন করে কোথায় আয়নাঘর গড়ে তোলা হয়েছে’—এমন প্রশ্ন তুলে সংগঠনটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, কোনোভাবেই বাংলাদেশে আবার গুমের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে জুনিয়র শিক্ষার্থীদের ডেকে আলোচনা করতে গিয়ে রাগারাগি ও গালাগালের ঘটনায় লোক প্রশাসন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) আট সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হলের ১২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার দায়ে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।
হাবিবুর রহমান শুভ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। গত ২ আগস্ট এই কমিটির বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কী হবে বা তাদের জন্য কোনো নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে কি-না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনার স্মরণে ‘কালো দিবস’ পালন করবে ঢাবি।
মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গৌরবময় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ১৩টি আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তাতে মেডিকেল সেন্টার চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আর কর্মস্থলে যোগ দেওয়া হলো না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী তানভীর আহমেদের (২৯)। নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনের পাশ থেকে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।