New Voices, Bigger Ideas: নতুন অধ্যায় শুরু করল NUB ফার্মা ডিবেট ক্লাব
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ওরিয়েন্টেশন ও কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের যাত্রা শুরু করেছে এনইউবি ফার্মা ডিবেট ক্লাব।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ওরিয়েন্টেশন ও কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের যাত্রা শুরু করেছে এনইউবি ফার্মা ডিবেট ক্লাব।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নজরুল বর্ষ উপলক্ষে ‘বিদ্রোহ ও সাম্যের বাংলাদেশ: নজরুলের শিল্পচেতনায় তারুণ্যের জয়গান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ আগস্ট) বাংলা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের আবাসিক এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে একই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল-মামুনের বিরুদ্ধে। আজ রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা জানাজানির পর তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ডাকসু-হল সংসদ নেতা ও সাধারণ শিক্ষার্থীরা।
চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির (Zhejiang Sci-Tech University—ZSTU) একটি প্রতিনিধিদলকে নিয়ে একাডেমিক সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ১৬ আগস্ট BUFT ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের বিকাশের সুযোগ তৈরি করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে Presidency University। শিক্ষার্থীদের নেতৃত্ব, ব্যক্তিগত উন্নয়ন, আত্মনির্ভরতা, সামাজিক সম্পৃক্ততা ও বাস্তবজীবনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে The Duke of Edinburgh’s Award Bangladesh-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭৫০টিরও বেশি দল নিয়ে শুরু হওয়া ADWIZ 2.0 প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তিনটি দল। সৃজনশীলতা, কৌশল ও নতুন ভাবনার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে BUP-এর Unnoyon। প্রতিযোগিতায় 1st Timer প্রথম রানার-আপ এবং BRAC University-এর AdVerse দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (GUB) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের শিল্পকারখানাভিত্তিক বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ACS Textiles & Towel (BD) Ltd.-এ একটি শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা প্রদান এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করা।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় বেলা ৩টায়।
বাংলাদেশকে আরও সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছরের পথচলার অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।