রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সংগৃহীত
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় বেলা ৩টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু একটি সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে।

তিনি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটি গভীর সম্পর্ক রয়েছে। একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টামফোর্ডের শিক্ষার্থীদের এমন একটি সুন্দর সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ প্রশংসনীয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতায় তোমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমাদের জীবনের একটি নতুন যাত্রা শুরু হলো। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেয়। বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা। নবীন শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

দিনব্যাপী এ আয়োজনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে শেষ হয় ফ্রেশম্যান ওরিয়েন্টেশন-২০২৬।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।