শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ

University of Dhaka

University of Dhaka
campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

University of Dhaka
education

৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও গেজেটে নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলালের। চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে বাদ পড়েছেন ৫৭ জন। এর আগে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল রানার নামও বাদ পড়ার বিষয় জানা যায়।

University of Dhaka
campus-news

ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার

সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় অবদান, ওষুধের নিরাপদ ব্যবহার এবং দেশের ঔষধশিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।

University of Dhaka
campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

University of Dhaka
education

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে একই বিভাগের দুই শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত দুজনের একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং অন্যজন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস।

University of Dhaka
education

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩১ জনই ছাত্রী বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান অনুষদের ২০২১, ২২ ও ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

University of Dhaka
education

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসু এজিএস মহিউদ্দিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।

University of Dhaka
education

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্রাণ

ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন মৃত্যুবরণ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

University of Dhaka
campus-news

মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’—জেডিপির প্রশ্ন

বিএনপি সরকারের আমলে প্রথম গুমের শিকার হয়েছেন বলে দাবি করা মিরাজ শেখকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। মানববন্ধনে ‘নতুন করে কোথায় আয়নাঘর গড়ে তোলা হয়েছে’—এমন প্রশ্ন তুলে সংগঠনটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, কোনোভাবেই বাংলাদেশে আবার গুমের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না।

University of Dhaka
campus-news

না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ

হাবিবুর রহমান শুভ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

University of Dhaka
campus-news

ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। গত ২ আগস্ট এই কমিটির বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কী হবে বা তাদের জন্য কোনো নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে কি-না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

University of Dhaka
campus-news

২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনার স্মরণে ‘কালো দিবস’ পালন করবে ঢাবি।