campus-news
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন মৌসুমের বীজ ধান কর্তন কার্যক্রম শুরু হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।