মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী দুয়েক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন শুরু হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ওই দিনও ভর্তি পরীক্ষা আয়োজন করা যাচ্ছে না। তাই ১৮ ডিসেম্বর চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী দুয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে।
এদিকে, এ বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
#MedicalAdmission #MBBS #BDS #MedicalAdmission2026 #AdmissionTest #মেডিকেলভর্তি #ডেন্টালভর্তি #ভর্তিপরীক্ষা #শিক্ষাসংবাদ #বাংলাদেশ
সম্পর্কিত খবর
education-administration
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ!
প্রতিবেদক: সংগৃহীতআগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণকাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না।
education-administration
১৮ বছরেও গড়ে ওঠেনি পাবিপ্রবির কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রতিবেদক: সংগৃহীতপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ফলে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সীমিত হয়ে রয়েছে।
education-administration
সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প্রতিমন্ত্রীর, প্রথম পুরস্কার ১ লাখ টাকা
প্রতিবেদক: সংগৃহীতনিজ এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে তার কার্যকর সমাধান খুঁজবে শিক্ষার্থীরা। সেই সমাধান উপস্থাপনের সুযোগও পাবে তারা। ঢাকা-১৩ আসনের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করছেন ঢাকা-১৩ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষা প্রশাসন : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
প্রতিবেদক: CampusLenz Adminশিক্ষা প্রশাসন বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।