চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে সময় কাটান অনেক শিক্ষার্থী। অথচ চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের অনেককেই মডেল টেস্ট ও অনুশীলনের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুতির এই ব্যয় অনেক সময় বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রলিংয়ের অভ্যাসকে শেখার সুযোগে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি অ্যাপ ‘Porikkhadaw Al’ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।