শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

প্রথম দিন ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন সকালে পুরোনো বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। তবে নতুন বল হাতে নিয়েই ম্যাচের চিত্র বদলে দেন হাসান মাহমুদ।

প্রথমে আগের দিন সেঞ্চুরি করা আমির জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই রোস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

দিনের অন্যতম আলোচিত ঘটনা ছিল জশুয়া বিশপের স্টাম্পিং। হাসান মাহমুদের বলে তাঁকে স্টাম্পিং করেন উইকেটকিপার লিটন দাস। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানের পেসারের বলে স্টাম্পিং হওয়ার ঘটনা এটিই প্রথম।

লিটন দাসের দ্রুত ও নিখুঁত স্টাম্পিং ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। অন্যদিকে হাসানের ছয় উইকেটের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৩৫৬ রানে থামে।

এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ব্যাট হাতে ভালো করা। দলের হয়ে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে সমর্থকেরা। হাসান মাহমুদের বোলিংয়ের পর ব্যাটসম্যানরা কতটা দায়িত্ব নিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত খবর

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।

গিলের কপালে বিশেষ যন্ত্র, কী কাজ করে এর দামই বা কত? sports

গিলের কপালে বিশেষ যন্ত্র, কী কাজ করে এর দামই বা কত?

প্রতিবেদক: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক শুবমান গিল। বিরাট কোহলির সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ শতরানের জুটি। তবে ম্যাচের পর ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে গিলের ব্যাটিংয়ের পাশাপাশি তার কপালে লাগানো ছোট্ট একটি যন্ত্র।