শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ব্রেকিং নিউজ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি
নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় নিহত তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

সম্পর্কিত খবর

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী breaking-news

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে সময় কাটান অনেক শিক্ষার্থী। অথচ চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের অনেককেই মডেল টেস্ট ও অনুশীলনের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুতির এই ব্যয় অনেক সময় বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রলিংয়ের অভ্যাসকে শেখার সুযোগে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি অ্যাপ ‘Porikkhadaw Al’ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় breaking-news

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

প্রতিবেদক: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু breaking-news

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

প্রতিবেদক: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত breaking-news

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।