বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সভার বিষয়টি নিশ্চিত করেন চাকসুর আবাসন ও যোগাযোগ সম্পাদক মো. ইসহাক ভুঁইয়া।

তিনি বলেন, গতকাল সোমবার চাকসুর উদ্যোগে পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলের নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেনের লাইন সংস্কার, স্টেশন রেনোভেশনসহ সমস্যা সমাধানে জরুরি ১৫টি পদক্ষেপ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা যায়, চবি শিক্ষার্থীদের পক্ষ থেকে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া শাটল ট্রেনের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। এসময় উপস্থিত রেলওয়ের কর্মকর্তাবৃন্দ স্ব স্ব বিভাগের সমস্যাগুলো সমাধানে গ্রহণীয় উদ্যোগসমূহ ব্যাখ্যা করেন। পরে সর্বশেষ রেলওয়ের মহাপরিচালক (পূর্ব) সবগুলো সমস্যা সমাধানে স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি ১৫টি উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত জানান।

এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, সিইই মুহাম্মদ শফিকুর রহমান, সিএমই মোহাম্মদ জাকির হাসান, সিএসটিই তারেক মো. সামছ তুষার, সিসিএম সুজিত কুমার বিশ্বাস, ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সিওপিএস-ই মোহাম্মদ সফিকুর রহমান, ডিইই মো. তাকি আল জাওয়াদ, এজিএম শেখ ফরিদ, ডিটিও ফারহান মাহমুদ, এসি আরএনবি সালামত উল্লাহ, সিআরএনবি মো. মোরশেদ আলম, ডিএমই আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

চবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. কামরুল হোসাইন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর উপস্থিত ছিলেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, শাটলের সমস্যাসমূহ সমাধানে ইতিপূর্বে প্রায় ৫ বার রেলওয়ের সাথে আমাদের সভা হয়েছে। যার প্রেক্ষিতে শাটলে পাওয়ার কার সংযোজন, নতুন রেক সংযোজন, নিয়মিত নিরাপত্তা অভিযান, লাইট ফ্যান সচল করাসহ অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। কিন্তু বগি স্বল্পতার কারণে শাটলে শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, আজকে সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পিক আওয়ারে নতুন একটি ট্রিপ চালু করা এবং বগির বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার করা। আশা করছি, আজকে সিদ্ধান্ত হওয়া পদক্ষেপগুলো যথাযথ সময়ে গ্রহণ করতে পারলে শিক্ষার্থীরা পরিবহনের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

স্বল্প মেয়াদি ১০ উদ্যোগ: ১. ২য় ট্রেনটির কোচ পরিবর্তন করে নতুন কোচ সংযোজন। ২. প্রতি সপ্তাহে ট্রেন ক্লিনিংয়ের ব্যবস্থা করা। ৩. দুপুর ২:০০ টা থেকে ৩:৩৫ টার মধ্যে নতুন ট্রিপ সংযোজন। ৪. ক্যাম্পাস স্টেশনের ড্রেনেজ ব্যবস্থা মেরামত করা। ৫. শাটলের সব লাইট, ফ্যান সংস্কার করা। ৬. রাতের বেলায় ট্রেনের দরজা, জানালা অফ রাখা। ৭. শাটল অ্যাপকে রেলওয়ের রেগুলার সার্ভিসে অন্তর্ভুক্তিকরণ। ৮. শিডিউল বিপর্যয় রোধে সকল পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান। ৯. রেললাইনের দুই পাশের ঝোপ ঝাড় পরিস্কার করা। ১০. পাথর নিক্ষেপ বন্ধে পুলিশের সাথে সমন্বয় করে তড়িৎ অভিযান।

দীর্ঘমেয়াদি ৫ উদ্যোগ: ১১. নতুন ইঞ্জিন সংযোজন। ১২. ক্যাম্পাস স্টেশান রেনোভেশান। অলরেডি টেন্ডারে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। ১৩. ক্যাম্পাস স্টেশানে রেললাইনের দৈর্ঘ বৃদ্ধি করা। ন্যুনতম চৌদ্দটি বগি সংযোজন যোগ্য করে লাইন সংস্কার। লাইন সংস্কার শেষে বগি বৃদ্ধি করা হবে। ১৪. ষোলশহর থেকে ক্যাম্পাস পর্যন্ত রেললাইন সম্পূর্ণ সংস্কার করা হবে। ১৫. অক্সিজেন স্টপেজ চালু করার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ।

সম্পর্কিত খবর

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন education

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি education

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম শুরু হবে। স্নাতক শ্রেণির পাঠদান এবং ওই সেমিস্টারে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।