education
প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিং শিডিউল দিল বুয়েট
চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণ দেখিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দৈনিক ৫ ঘণ্টা লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। রবিবার (২৩ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ. কে. এম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।