শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ
CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ!

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে একসঙ্গে পথচলা শুরু করা এই দম্পতির জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁরা দুজনই নিজ নিজ যোগ্যতায় একই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের সুযোগ নিশ্চিত করেছেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য এমন সুযোগ অর্জন করা যেমন প্রতিযোগিতাপূর্ণ, তেমনি একই সময়ে দুজনের এমন সাফল্য তাঁদের পথচলাকে আরও বিশেষ করে তুলেছে।

মিনহাজ উদ্দিন মিদুল CUET থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩.৭৭ (৪.০০-এর মধ্যে) সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর চারটি কনফারেন্স পেপার রয়েছে এবং একটি Q2 জার্নাল পেপার জমা দিয়েছেন। ইংরেজি দক্ষতার পরীক্ষায় তাঁর TOEFL স্কোর ৫/৬। পাশাপাশি GRE পরীক্ষায় কোয়ান্টিটেটিভ অংশে ১৬১ এবং ভার্বাল অংশে ১৪০ নম্বর অর্জন করেছেন।

অন্যদিকে, সাদিয়া ইসলাম একই বিভাগ থেকে ৩.৭৫ (৪.০০-এর মধ্যে) সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। তাঁর তিনটি কনফারেন্স পেপার রয়েছে। IELTS পরীক্ষায় তিনি সামগ্রিকভাবে ৭.০ ব্যান্ড স্কোর অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠী হিসেবে পথচলা শুরু করে এবার একই প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন তাঁরা। ব্যক্তিগত অধ্যবসায়, একাডেমিক প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাঁদের এই অর্জন বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে CUET Stories। তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও গবেষণার জন্যও শুভকামনা জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ scholarship

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এ কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য খাতে কর্মরত পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।