শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি
কানাডায় উচ্চশিক্ষা
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।

স্কলারশিপের নাম: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।

পড়াশোনার স্তর: স্নাতক।

সুযোগ-সুবিধা—

* নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন; * কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ ও দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন। আবেদনের যোগ্যতা—

* আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে; * স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; * ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ভাষাগত শর্ত পূরণ করতে হবে। আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত জেনে অনলাইনে আবেদন করতে হবে।

স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- https://admissions.usask.ca/money/search-awards.php?award=301371ES01

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ scholarship

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এ কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য খাতে কর্মরত পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।