রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এইচজিএইচআই) পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। এতে ১২ মাসের অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে হবে।

ফেলোশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা কর্মসূচিটি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর, চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত। পুরো সময়ে অনলাইনে পাঠক্রমের পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে কেমব্রিজে ছয় সপ্তাহের সরাসরি প্রশিক্ষণের আয়োজন থাকবে।

ফেলোরা ব্যক্তিগত নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ, অভিজ্ঞ পেশাজীবীদের পরামর্শ এবং হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া আলোচনা অনুষ্ঠান, পেশাগত যোগাযোগ তৈরি এবং স্বতন্ত্র প্রকল্পে কাজ করার সুযোগও থাকবে।

ফেলোশিপের আওতায় অংশগ্রহণকারীদের যেসব ব্যয় বহন করা হবে—যুক্তরাষ্ট্রে যাতায়াতের আন্তর্জাতিক বিমানভাড়া, কর্মসূচি চলাকালে আবাসন, জে-১ ভিসার ফি এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় নির্বাহের ভাতা।

আবেদনের যোগ্যতা এ ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ১. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২. জনস্বাস্থ্য খাতে পূর্ণকালীন চাকরিতে নিয়োজিত থাকতে হবে। ৩. প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪. শিক্ষার্থী থাকাকালে অর্জিত কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গণনা করা হবে না। ৫. নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে। ৬. যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে অবস্থান করতে সক্ষম হতে হবে। ৭. আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতির ব্যবস্থা থাকতে হবে। ৮. ফেলোশিপ শুরুর আগের দুই বছরের মধ্যে চার মাস বা তার বেশি মেয়াদের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না। ৯. বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যই এ সুযোগ উন্মুক্ত। তবে আবেদন নিজেকেই করতে হবে।

যেভাবে আবেদন করবেন আগ্রহীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফেলোশিপের বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করতে হবে। এরপর নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী)। ফলাফল প্রকাশ: ২০২৭ সালের বসন্তকাল।

বিস্তারিত তথ্য ও আবেদন হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।