শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু
আল-আজহার বিশ্ববিদ্যালয়
এ বিষয়ে গত ২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুসরণ করে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপ্রক্রিয়ায় ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাসের নির্দেশনা ও সংশ্লিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকতে হবে। আবেদনের সঙ্গে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মনিবন্ধন সনদ, ছয় কপি সাম্প্রতিক ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন পাসপোর্টের কপি জমা দিতে হবে।

এ ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, শারীরিক ও মানসিক সুস্থতার মেডিকেল সার্টিফিকেট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সনদপত্র সত্যায়িত করে নিতে হবে।

অনলাইনে আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

আগ্রহী প্রার্থীদের ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ রাত ১২টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।

আবেদনের লিংক:

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি হার্ডকপি হিসেবে জমা দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স এবং আরবি ভাষায় দক্ষতার সনদ (Language Proficiency in Arabic) জমা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

হার্ডকপি জমার ঠিকানা ও সময়

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খামে ভরে উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর-১৭০৬, ভবন নম্বর-০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় জমা দিতে হবে।

বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। হার্ডকপি জমার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩টা ৩০ মিনিট।

খামের ওপর প্রেরক ও প্রাপকের ঠিকানার পাশাপাশি ID/Tracking Number এবং আবেদন করা প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে।

আরবি ভাষায় দক্ষতায় বিশেষ গুরুত্ব

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া ইতোমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের এ বৃত্তিতে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের মনে রাখতে হবে, শুধু অনলাইনে আবেদন করলেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে ইসলামি শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করবে।

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ scholarship

পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এ কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য খাতে কর্মরত পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।