শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিদায়বেলায় নিজের বিখ্যাত ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর।

তবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা ছিল বেশ আলোচিত। পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জেরে গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে প্রথম একাদশে জায়গা না পাওয়ার পাশাপাশি বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

পরবর্তী সময়ে ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও একাদশে থাকবেন না জানতে পেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। কোচের বিরুদ্ধে দেওয়া কথা না রাখার অভিযোগও তুলেছিলেন তিনি। যদিও পরে নিজের ভুল স্বীকার করেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িক নিষেধাজ্ঞাও দেয়।

সেই নিষেধাজ্ঞার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই তারকা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলের ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।

গিলের কপালে বিশেষ যন্ত্র, কী কাজ করে এর দামই বা কত? sports

গিলের কপালে বিশেষ যন্ত্র, কী কাজ করে এর দামই বা কত?

প্রতিবেদক: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক শুবমান গিল। বিরাট কোহলির সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ শতরানের জুটি। তবে ম্যাচের পর ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে গিলের ব্যাটিংয়ের পাশাপাশি তার কপালে লাগানো ছোট্ট একটি যন্ত্র।