বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

হাসান মাহমুদের ৬ উইকেট, বাঁহাতি দিবসে বাঁহাতিদের শীর্ষে স্টার্ক—ডারউইনে যত রেকর্ড

হাসান মাহমুদের ৬ উইকেট, বাঁহাতি দিবসে বাঁহাতিদের শীর্ষে স্টার্ক—ডারউইনে যত রেকর্ড
৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ
ডারউইনে স্বপ্নের মতো এক দিন কেটেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দিনের শেষ ভাগে টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

হাসান মাহমুদের ৬/৫৫… • টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা মোহাম্মদ রফিকের (৫/৬২), ২০০৬ সালে ফতুল্লায়। • তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা তাসকিন আহমেদের (৪/২৫), ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে। • টেস্টে বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং। ওপরে শুধু শাহাদাত হোসেন (৬/২৭, দক্ষিণ আফ্রিকা, মিরপুর, ২০০৮) ও ইবাদত হোসেন (৬/৪৬, নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই, ২০২২)। • টেস্টে হাসান মাহমুদের ক্যারিয়ার–সেরা বোলিং। আগের সেরা ৫/৪৩, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে।

৩ টেস্টে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট হাসান মাহমুদের। তিনবারই দেশের বাইরে। দেশের বাইরে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২ বার ইনিংসে ৫ উইকেট রবিউল ইসলামের।

১০ টেস্টে দ্বিতীয়বার বাংলাদেশের পেসাররা ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন। প্রথম নিয়েছিলেন ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। সেবারও ৫ উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ।

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের নেওয়া ক্যাচ। ইতিহাসের ১৭তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। হিসাবটা গ্লাভস হাতে (৩৭১) ও গ্লাভস ছাড়া (২৯) দুই ভূমিকা মিলিয়েই।

১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস—এই তথ্য কি জানা মিচেল স্টার্কের? ২০২৬ সালের সেই বাঁহাতি দিবসেই টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন অস্ট্রেলীয় পেসার। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের উইকেটটি টেস্টে স্টার্কের ৪৩৪তম। স্টার্ক ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।