মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

স্লোভাকিয়ায় উচ্চশিক্ষা, মিলবে ১৫ হাজার ইউরোর বৃত্তি, যে যে যোগ্যতায় আবেদন

স্লোভাকিয়ায় উচ্চশিক্ষা, মিলবে ১৫ হাজার ইউরোর বৃত্তি, যে যে যোগ্যতায় আবেদন
স্লোভাকিয়ায় উচ্চশিক্ষা
বৃত্তির পরিমাণ

বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫ হাজার ইউরো বা ২১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে ৫০০ ইউরো করে বছরে ১০ মাস—সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত—এ অর্থ দেওয়া হবে।

স্নাতক বা সমন্বিত স্নাতক-মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন শিক্ষাবর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই শিক্ষাবর্ষ এ বৃত্তি পেতে পারেন।

আবেদনের যোগ্যতা— স্লোভাকিয়া ছাড়া অন্য দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

স্নাতকপর্যায়ের আবেদনকারীদের আগে স্লোভাকিয়ার কোনো মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করা যাবে না। একইভাবে, স্লোভাক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগে পড়াশোনা করা স্নাতকপর্যায়ের আবেদনকারীরাও সাধারণত এ বৃত্তির জন্য যোগ্য হবেন না; একাডেমিক মোবিলিটির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তবে মাস্টার্স পর্যায়ে আগের উচ্চশিক্ষার বিষয়টি আবেদন থেকে বাধা দেবে না।

এসএটি বা এসসিআইও স্কোর বাধ্যতামূলক—

এ বৃত্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো মানসম্মত পরীক্ষার ফলাফল। আবেদনকারীর এসএটি পরীক্ষায় কমপক্ষে ১১০০ স্কোর অথবা এসসিআইও পরীক্ষায় গড়ে ৬৩ পার্সেন্টাইল অর্জন করতে হবে। আবেদনের সময় এসএটি–এর অফিসিয়াল স্কোর রিপোর্ট অথবা এসসিআইও পরীক্ষার ফলাফল জমা দিতে হবে। শিক্ষার্থীদের বাছাই মূলত মানসম্মত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে করা হবে।

এ ছাড়া আবেদনকারীকে ইংরেজিতে একটি কাঠামোবদ্ধ জীবনবৃত্তান্ত ও মোটিভেশন লেটার জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে ১৮ বছরের কম বয়সী হলে আইনগত অভিভাবকের স্বাক্ষরিত অনুমতি প্রয়োজন।প্রয়োজনীয় কাগজপত্র— আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে—

– বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি;

– SAT বা SCIO পরীক্ষার ফলাফল;

– শিক্ষাগত যোগ্যতার সনদ ও সংশ্লিষ্ট একাডেমিক নথি;

– বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণ বা আবেদনসংক্রান্ত নথি, যদি থাকে;

– মোটিভেশন লেটার ও সিভি।

যেসব সুবিধা থাকছে—

বৃত্তির আওতায় মাসিক ৫০০ ইউরো বা ৭০ হাজার ৯২৫ আর্থিক সহায়তা পাবেন শিক্ষার্থীরা। বৃত্তির জন্য কোনো আবেদন ফি নেই। ভিসা ও অস্থায়ী বসবাসের অনুমতির প্রক্রিয়ায়ও সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম— প্রথমে স্লোভাকিয়ার নির্বাচিত সরকারি বা রাষ্ট্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন স্নাতক, সমন্বিত স্নাতক-মাস্টার্স অথবা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর বৃত্তির নির্ধারিত অনলাইন পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময় আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬।

*আবেদনের বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন- https://www.opportunitiescircle.com/slovakia-scholarships-for-talented-students/

সম্পর্কিত খবর

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার scholarship

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রতিবেদক: সংগৃহীত

পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ scholarship

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ

প্রতিবেদক: সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজার ইউনিয়নের টুকনগর গ্রামের কৃতি সন্তান শরীফ বিন শিহাব (অফিশিয়াল নাম: শরিফুল ইসলাম) উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের বিখ্যাত জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়াহ (Northern Border University)-তে ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করেছেন।

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার scholarship

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার

প্রতিবেদক: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. হৃদয় হাওলাদার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটিতে ‘পলিটিকস’ বিষয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি পেয়েছেন Newcastle University Overseas Research Scholarship (NUORS) ও Teaching Assistantship (TA)। পাশাপাশি তার গবেষণায় Queen’s University Belfast, Ireland-এর যৌথ তত্ত্বাবধান থাকবে। হৃদয় হাওলাদার তার স্কলারশিপের আওতায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ফেলোশিপ পাবেন।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি। এ স্কলারশিপের কেতাবি নাম ডিএসইউ স্কলারশিপ। স্কলারশিপটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।