শনিবার; 26 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 26 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়
অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬।

১৮৯০ সালে প্রতিষ্ঠিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও রয়েছে। অত্যাধুনিক গবেষণা সুবিধা ও উদ্ভাবনী প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা: নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর ৩৪ হাজার ৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ২ হাজার ডলার প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তরে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক এবং পিএইচডিতে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর ভালো একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

সব জাতীয়তার শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। গবেষণায় অভিজ্ঞতা ও শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সময় গবেষণা প্রস্তাবনা, সিভি ও দুজন রেফারির যোগাযোগের তথ্য, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্টের কপি এবং সুপারভাইজারি সাপোর্ট ফরম জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হলে শিক্ষার্থীদের প্রথমে নিজেদের গবেষণার আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সুপারভাইজারি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে হবে। পরে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬।

সম্পর্কিত খবর

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন scholarship

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। “উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ “ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত scholarship

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার scholarship

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রতিবেদক: সংগৃহীত

পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ scholarship

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ

প্রতিবেদক: সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজার ইউনিয়নের টুকনগর গ্রামের কৃতি সন্তান শরীফ বিন শিহাব (অফিশিয়াল নাম: শরিফুল ইসলাম) উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের বিখ্যাত জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়াহ (Northern Border University)-তে ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করেছেন।