মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন
মিলান ইউনিভার্সিটি
১৯২৪ সালে মিলান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ইতালির মিলান শহরে অবস্থিত। এটি দেশটির একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। দেশি ও বিদেশি মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ভর্তি আছেন। এছাড়া শিক্ষক-গবেষকের সংখ্যা প্রায় ২ হাজার।

অধ্যয়নের ক্ষেত্র

কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ, মানবিক অনুষদ (ভাষা, ইতিহাস, সাহিত্য, দর্শন ইত্যাদি), আইন অনুষদ, চিকিৎসা অনুষদ, ফার্মেসি অনুষদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান), শরীরচর্চা ও ক্রীড়াবিজ্ঞান অনুষদ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদ এবং ভাষা মাধ্যম ও আন্তসাংস্কৃতিক যোগাযোগ অনুষদ।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীকে প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা দেওয়া হবে;

*প্রতি মাসে ১০০ ইউরো ভ্রমণ ভাতা দেওয়া হবে;

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*বিনা মূল্যে বা ভর্তুকিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আবাসনের সুযোগ থাকবে;

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের ব্যাংক হিসাব প্রদর্শন করতে হবে ও যথাযথ নথিপত্র সরবরাহ করতে হবে;

*স্নাতকে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতকের সনদ ও পিএইচডির জন্য স্নাতকোত্তরের সনদ থাকতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের ভাষাগত প্রয়োজনীয়তা (ইতালীয় বা ইংরেজি) পূরণ করতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদনপত্র;

*মিলান বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বা তালিকাভুক্তির চিঠি;

*আয় বা আর্থিক বিবরণীর প্রমাণপত্র;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার দুইটি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন- https://www.unimi.it/en/study/financial-support/regional-scholarships?__cf_chl_tk=TYTlHLBCQGSsU6vl_vM9KOMnR6LEM_i4qHmYnhY11bM-1788739689-1.0.1.1-orpdoyZm.7.fiiEhNQLChkpevFq5oH9tpIH73B.N32g আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার scholarship

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রতিবেদক: সংগৃহীত

পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ scholarship

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ

প্রতিবেদক: সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজার ইউনিয়নের টুকনগর গ্রামের কৃতি সন্তান শরীফ বিন শিহাব (অফিশিয়াল নাম: শরিফুল ইসলাম) উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের বিখ্যাত জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়াহ (Northern Border University)-তে ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করেছেন।

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার scholarship

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার

প্রতিবেদক: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. হৃদয় হাওলাদার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটিতে ‘পলিটিকস’ বিষয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি পেয়েছেন Newcastle University Overseas Research Scholarship (NUORS) ও Teaching Assistantship (TA)। পাশাপাশি তার গবেষণায় Queen’s University Belfast, Ireland-এর যৌথ তত্ত্বাবধান থাকবে। হৃদয় হাওলাদার তার স্কলারশিপের আওতায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ফেলোশিপ পাবেন।

Erasmus Mundus বৃত্তি পেলেন MBSTU-এর সাবেক শিক্ষার্থী সুবল ঘরামী scholarship

Erasmus Mundus বৃত্তি পেলেন MBSTU-এর সাবেক শিক্ষার্থী সুবল ঘরামী

প্রতিবেদক: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MBSTU) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সুবল ঘরামী (সোমু) ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ Erasmus Mundus Joint Masters (EMJM)-এর পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।