রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ
সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন শহীদ শরীফ
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজার ইউনিয়নের টুকনগর গ্রামের কৃতি সন্তান শরীফ বিন শিহাব (অফিশিয়াল নাম: শরিফুল ইসলাম) উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের বিখ্যাত জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়াহ (Northern Border University)-তে ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করেছেন।

সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রাপ্ত এই স্কলারশিপের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ১ কোটি টাকা। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘কলেজ অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্সেস’ (College of Humanities and Social Sciences)-এ ব্যাচেলর/অন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০২৬ সালের ফল (Fall) সেমিস্টার থেকে তার পড়ালেখা শুরু হচ্ছে।

এর আগে শরীফ বিন শিহাব নারায়নগঞ্জের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসা দারুল হাদিস আস-সালাফিয়াহ’ থেকে ২০২৫ সালে সফলতার সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

উক্ত স্কলারশিপের আওতায় তিনি সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার সুবিধার পাশাপাশি প্রতি বছর আসা-যাওয়ার বিমান টিকিট, বিনামূল্যে থাকা-খাওয়া এবং চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে প্রতি মাসে ৯৪০ সৌদি রিয়াল (প্রায় ৩০ হাজার টাকা) স্টাইপেন্ড/উপবৃত্তি প্রদান করা হবে।

তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। শরীফ বিন শিহাবের পিতা শিহাব উদ্দিন ছেলের এই সফলতায় সবার কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন কাপাসিয়ার তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।