শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

সেইফার্ট-ফিলিপসের ঝড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সেইফার্ট-ফিলিপসের ঝড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড
ভারতকে হারাল নিউজিল্যান্ড

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউইরা। প্রথম তিন ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড। তবে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি কিউইদের। ফিন অ্যালেন ২ রান করে ফিরলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টিম সেইফার্ট ও ড্যারিল মিচেলের জুটি। ১৬ বলে ২৯ রান করে মিচেল আউট হওয়ার পর সেইফার্টের সঙ্গে যোগ দেন গ্লেন ফিলিপস। দুজনের ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে আসে নিউজিল্যান্ডের।

৩৪ বলে ফিফটি পূর্ণ করা সেইফার্ট শেষ পর্যন্ত ৫০ বলে ৯৩ রান করে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে আগ্রাসী ছিলেন ফিলিপসও। মাত্র ২৯ বলে অর্ধশতক পূর্ণ করে ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। আটটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। বেভন জ্যাকবস ১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্রুত ফিরলে দলকে সামাল দেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। মাত্র ৩২ বলে ৬১ রান করেন ঈশান। অন্যদিকে ২৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন শ্রেয়াস।

তাঁদের বিদায়ের পর নামান ধীরের ২৩ বলে ৩৩ এবং নীতিশ কুমার রেড্ডির ১৭ বলে ২২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান তোলে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম মিলনে। ১৯ রান খরচায় চারটি উইকেট নেন তিনি। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার পান দুটি করে উইকেট।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।