শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

রাত্নায়াকের সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না, ইংল্যান্ডের ৫৫ রানের জয়

রাত্নায়াকের সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না, ইংল্যান্ডের ৫৫ রানের জয়

পাভান রাত্নায়াকের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পেরে ওঠেনি শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩১ রানেই গুটিয়ে যায় দলটি। ফলে ৫৫ রানের জয় নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম পর্ব শেষ করেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ছিলেন বেন ডাকেট। বাঁহাতি এই ওপেনারের ক্যারিয়ারসেরা ১৬৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংলিশরা। ১৩২ বলের ইনিংসটি সাজানো ছিল ২৪টি চারে।

ডাকেটের পাশাপাশি টম ব্যান্টন ৭৪, অধিনায়ক হ্যারি ব্রুক ৪৪, জর্ডান কক্স ৪৩ এবং উইল জ্যাকস ৩০ রান করেন। ব্যান্টন ও ডাকেটের উদ্বোধনী জুটিতে আসে ১৬৩ রান, যা ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও কুসাল মেন্ডিস ও আভিশকা ফার্নান্দোর ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আভিশকা ৪৮ রান করে ফিরলেও কুসাল মেন্ডিস ৭১ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এরপর পাভান রাত্নায়াকে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ৭৭ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরিই ইংল্যান্ডের বিপক্ষে করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

জানিথ লিয়ানাগে ২৭ এবং সাহান আরাচ্চিগে ৩০ রান করে রাত্নায়াকেকে সঙ্গ দেন। একপর্যায়ে ৩ উইকেট হাতে নিয়ে শেষ ৩৫ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৫৮ রান। তবে গুরুত্বপূর্ণ সময়ে রাত্নায়াকেকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। এরপর দ্রুত বাকি উইকেট হারিয়ে ৪৫.১ ওভারে ৩৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লিয়াম ডসন। ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া বেন বেকার ২টি এবং স্যাম কারান ও জো রুট একটি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় ২১ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। এর আগে ২০০৫ সালের ডিসেম্বরে সর্বশেষ পাকিস্তানে ওয়ানডে জিতেছিল দলটি। চলতি সিরিজে তিন ম্যাচ হারের পর এই জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে হ্যারি ব্রুকের দলকে।

উল্লেখ্য, তিনটি পরাজয়ে আগেই ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে একই মাঠে আগামী শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৮৬/৫ (বেন ডাকেট ১৬৭, টম ব্যান্টন ৭৪, হ্যারি ব্রুক ৪৪, জর্ডান কক্স ৪৩; আসিথা ফার্নান্দো ২/৬৩)।

শ্রীলঙ্কা: ৪৫.১ ওভারে ৩৩১ (পাভান রাত্নায়াকে ১১৮, কুসাল মেন্ডিস ৮৯, আভিশকা ফার্নান্দো ৪৮, সাহান আরাচ্চিগে ৩০; লিয়াম ডসন ৪/৪৯)।

ফলাফল: ইংল্যান্ড ৫৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বেন ডাকেট।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।