রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে
বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল | ছবি
ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

আমিনুল হক আজ জানিয়ে দিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা সরকারের নেই। তবে বাফুফে যদি কোনো বেসরকারি স্পনসর এনে ম্যাচ আয়োজন করতে পারে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে।

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজনে বাফুফের প্রায় ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (তখনকার ডলারের হিসাবে প্রায় ২৬-২৭ কোটি টাকা) খরচ হয়েছিল। সে সময় মূলত করপোরেট স্পনসরশিপ, ব্যাংকঋণ ও চড়া দামে টিকিট বিক্রি করে ব্যয় মেটাতে হয়েছিল।

এবার অবশ্য সরকারের সহায়তার নেওয়ার কথা সোমবার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন। কিন্তু মন্ত্রীর কথায় স্পষ্ট, সরকারি আর্থিক সহায়তা তারা পাবে না।

তবে স্পনসর নিয়ে ম্যাচটা আয়োজনের সুযোগ খোলা আছে বাফুফের সামনে। ঠিক কত টাকা লাগবে? এ বিষয়ে বাফুফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ম্যাচ আয়োজনের সম্ভাব্য খরচ নিয়ে গত রাতে প্রথম আলোকে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘থার্ড পার্টি থেকে অনেকেই বলেছে, ম্যাচটা আয়োজনে ৩ মিলিয়ন ডলার লাগতে পারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা)। এটা আমি শুনেছি। কিন্তু এত ডলার খরচ করে ম্যাচের পক্ষে আমরা না।’

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।