রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
ফেশোশিপে হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

এই আন্তর্জাতিক ফেলোশিপের মাধ্যমে সদ্য ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা জটিল পরিবেশগত সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগ পাবেন। পরিবেশ গবেষণায় আন্তবিভাগীয় সহযোগিতা এবং সমন্বিত গবেষণা সম্প্রদায় গড়ে তোলাই এ প্রোগ্রামের মূল লক্ষ্য।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত প্রত্যেক গবেষককে বছরে ৯২ হাজার ডলার প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*যোগদানের সময় স্থানান্তর খরচ বাবদ সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত সহায়তা;

*গবেষণা ও ভ্রমণ ব্যয় মেটাতে প্রতি বছর ২ হাজার ৫০০ ডলার ভাতা প্রদান করবে;

*অভিজ্ঞ হার্ভার্ড শিক্ষকদের সরাসরি দিকনির্দেশনা ও মেন্টরশিপের সুযোগ;

*সর্বাধুনিক গবেষণাগার ও গ্রন্থাগারের সুবিধা ব্যবহার করার সুযোগ;

আবেদনের যোগ্যতা

*যেকোনো বিষয়ে ডক্টরেট বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। যেসব বিষয়ে ডক্টরেট সর্বশেষ ডিগ্রি নয়, সেই বিষয়গুলোর শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন;

*অবশ্যই ২০২৩ সালের মে থেকে ২০২৭ সালের আগস্টের মধ্যে ডিগ্রি অর্জিত হতে হবে;

*২০২৭ সালের সেপ্টেম্বর মাসে ফেলোশিপ শুরুর আগে অবশ্যই গবেষণাপত্র (ডিসার্টেশন) সম্পন্ন করতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই হার্ভার্ডের এক বা একাধিক শিক্ষককে মেন্টর হিসেবে নিশ্চিত করতে হবে এবং তাঁদের কাছ থেকে গবেষণাগার বা অফিস স্পেস ব্যবহারের অনুমতি নিতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*নির্বাচিত প্রার্থীদের পুরো দুই বছরের মেয়াদে পূর্ণসময়ের জন্য হার্ভার্ডে কাজ করতে হবে;

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*গবেষণা প্রস্তাবনা (সর্বোচ্চ ৫ পৃষ্ঠা);

*লেখার নমুনা বা প্রকাশিত গবেষণাপত্র (সর্বোচ্চ ৩টি);

*তিনটি সুপারিশপত্র;

*হোস্ট ফ্যাকাল্টির হোস্টের সমর্থনপত্র;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।