মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক
আইপিএলে ৩৫ ম্যাচ খেলেছেন অভিষেক
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে পশ্চিমবঙ্গের হুগলিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেডিক্যাল পড়ুয়া এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীশিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোরেল।

আজ পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিষেক পোরেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। মামলাটি এখন হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। হুগলির মগরা থানায় অভিযোগটি দায়ের করেছেন ওই নারী শিক্ষার্থী। তাঁর অভিযোগ, বিয়ের কথা বলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যান। গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তা দিয়ে পরবর্তী সময়ে তাঁকে ভয় দেখানোর অভিযোগও তোলা হয়েছে। মামলার তদন্তে গতি আনতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। শুনানি শেষে আদালত পুলিশকে অবিলম্বে অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশে মগরা থানা–পুলিশ পোরেলের সব ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও যেন ছড়িয়ে পড়তে না পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেন হাইকোর্ট। তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যে একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

সেই শিক্ষার্থীর প্রথম এজাহারে উল্লেখ করা তথ্য অনুযায়ী, এই ক্রিকেট তারকা তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন। খাবার না দিয়ে সম্পূর্ণ একা করে রাখা হয়। যার ফলে ওই শিক্ষার্থী শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হাঁটতে পর্যন্ত পারছিলেন না। অভিযোগকারী জানান, দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথেই ছিল। কিন্তু ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাঁদের সম্পর্কে চিড় ধরে।

অভিষেক পোরেল বাংলার ক্রিকেটে পরিচিত মুখ। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পরে ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দেন অভিষেক। আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন ৩৫ ম্যাচ, রান করেছেন ৭৬৯।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।