শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন ম্যানচেস্টার ইউনাইটেডের

দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন ম্যানচেস্টার ইউনাইটেডের
জোড়া গোল করে ম‍্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক মাতেউস কুইয়া।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বড় বিপদের মুখে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নিয়েছে মাইকেল ক্যারিকের দল। ওল্ড ট্র্যাফোর্ডে রোমার বিপক্ষে এই জয়ে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরল ইংলিশ ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রোমা। ১১তম মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। এর ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দনিয়েল মালেন। প্রথমার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ইউনাইটেড গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি রোমা।

বিরতির আগে ইউনাইটেডের খেলায় তেমন কোনো প্রাণ দেখা যায়নি। প্রথমার্ধের শেষ দিকে একটি শট লক্ষ্যে রাখতে পারলেও তা সহজেই ঠেকিয়ে দেন রোমার গোলরক্ষক। ফলে দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫তম মিনিটে মাতেউস কুনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। ৫৭তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের প্রথম শট ঠেকিয়ে দেন রোমার গোলরক্ষক। তবে পেনাল্টি নেওয়ার আগেই রোমার এক খেলোয়াড় বক্সে প্রবেশ করায় আবারও শট নেওয়ার সুযোগ পান ইউনাইটেড অধিনায়ক। দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগান ব্রুনো।

এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় ইউনাইটেড। ৬০তম মিনিটে ব্রায়ান এমবুমোর শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৭তম মিনিটে রোমার অধিনায়ক ব্রায়ান ক্রিস্তান্তে গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে দলকে এগিয়ে রাখেন।

তবে ৮৩তম মিনিটে মাতেউস কুনিয়ার গোলে ম্যাচে সমতা ফেরায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে রোমার লিওনার্দো বালের্দি ভুল করলে সেই সুযোগ কাজে লাগান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এর তিন মিনিট পরই দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। তাঁর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে তখন উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকেরা।

গোল উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন কুনিয়া। যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে ম্যাচের শেষ মুহূর্তে ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে দীর্ঘ ১০ ম্যাচ পর সব প্রতিযোগিতা মিলিয়ে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ২০০১ সালের পর ইংল্যান্ডে কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো রোমার।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে চার ম্যাচে দুই জয় ও ছয় পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রোমা।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।