শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
মাঠের লড়াইয়ে ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি আশরাফুল-রোমানরা। ছবি: বাহফে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে হতাশাজনক সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে আশরাফুল-রোমানরা। এর আগে এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের ব্যবধানও ছাড়িয়ে গেল।

মঙ্গলবার পাঞ্জাবে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিং এবং পরের মিনিটে মানদ্বীপ সিং গোল করেন। পরে মানদ্বীপ ও শিলানান্দ লাকরার গোলে ব্যবধান আরও বাড়ে।

দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলাকান্ডার গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অসহায়।

বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে ভারত। তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল এবং হারমানপ্রীত সিংয়ের আরেকটি গোলে বড় ব্যবধানের জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার গেরহার্ডের অধীনে থাকা বাংলাদেশ দল।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার জাপানের বিপক্ষে। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই হবে দলের প্রধান চ্যালেঞ্জ।

উল্লেখ্য, ২০২১ সালে সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে পঞ্চম স্থান অর্জন করেছিল দল। দুই আসর পর আবারও প্রতিযোগিতাটিতে ফিরলেও এবারের যাত্রা শুরু হলো বড় এক পরাজয় দিয়ে।

সম্পর্কিত খবর

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক sports

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

প্রতিবেদক: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট sports

ইব্রাহিমের গোল নিয়ে অবাক কোচ ডুলি, বাংলাদেশের জয়ে সন্তুষ্ট

প্রতিবেদক: সংগৃহীত

কিছু ঘাটতি থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টমাস ডুলি। তবে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম নিজেই গোল করে দলকে জেতাবেন, সেটি ভাবেননি তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো sports

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের খবর জানান ৪১ বছর বয়সী এই তারকা।

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো sports

দে মিগেলের মৃত্যুর পর জাতীয় দল থেকে বাদ ওউনো

প্রতিবেদক: সংগৃহীত

মাঠে ভয়াবহ সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর পর কঠিন সময় পার করছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউনো। ব্যক্তিগত শোক ও অনলাইন হয়রানির পাশাপাশি এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের দুটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।