সোমবার; 09 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 09 নভেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়, টিউশন ফিতে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়, টিউশন ফিতে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়
আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

স্কলারশিপে যেসব সুবিধা স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের টিউশন ফি পুরোপুরি মওকুফও করা হতে পারে।

আবেদনের যোগ্যতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশের নাগরিক হতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সুইডিশ ব্যাচেলর ডিগ্রির সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে। কোনো ব্যান্ডে ৬-এর কম স্কোর গ্রহণযোগ্য হবে না।

টোয়েফল আইবিটির ক্ষেত্রে কমপক্ষে ৯০ স্কোর প্রয়োজন হবে।

নির্বাচিত প্রোগ্রামভেদে অতিরিক্ত বা ভিন্ন যোগ্যতার শর্ত থাকতে পারে।

যেসব নথি লাগবে আবেদনের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু নথি জমা দিতে হবে। এগুলো হলো:

অনলাইন আবেদনপত্র

পাসপোর্টের কপি

স্নাতক ডিগ্রির সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

জীবনবৃত্তান্ত (সিভি)

ইংরেজি ভাষা দক্ষতার সনদ

ব্যক্তিগত বিবৃতি

মোটিভেশন লেটার

সুপারিশপত্র

যেভাবে আবেদন করবেন প্রথমে ডালার্না বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর তালিকা থেকে পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন সম্পন্ন করার পর স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ডালার্না বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের ওয়েবসাইট ভিজিট করুন।

ওয়েবসাইট লিংকঃ https://www.du.se/en/study-at-du/tuition-fees-and-scholarships/scholarships/

সম্পর্কিত খবর

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ scholarship

CUET দম্পতির যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মিনহাজ উদ্দিন মিদুল যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (MS) করার সুযোগ পেয়েছেন। ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে একই বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ টিউশন ফি মওকুফের পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) পাবেন তাঁরা দুজনই।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন scholarship

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু scholarship

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সরকারি বৃত্তি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি scholarship

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

প্রতিবেদক: সংগৃহীত

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।