বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 24 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

ইন্টার্নশিপের সুযোগ সৌদি আরবে, থাকছে মাসিক স্টাইপেন্ড-আবাসন-ফ্রি বিমানভাড়া

ইন্টার্নশিপের সুযোগ সৌদি আরবে, থাকছে মাসিক স্টাইপেন্ড-আবাসন-ফ্রি বিমানভাড়া
ইন্টার্নশিপ
‘ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রাম (ভিএসআরপি)’ এর আওতায় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বৈদ্যুতিক শক্তি ও জৈবিক ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণাভিত্তিক ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণের ধারা চালু হয়।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি লাগবে না; *প্রতি মাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে; *আবাসন সুবিধা প্রদান করবে; *বিমানে আসা-যাওয়ার খরচ ও ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করবে; *স্বাস্থ্যবিমা; *সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে;

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে; *স্নাতকের ৩য় বর্ষ বা তদূর্ধ্ব শিক্ষার্থী ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য; *সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে; *ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সাধারণত TOEFL iBT-এ ন্যূনতম ৭৯ অথবা IELTS-এ ন্যূনতম ৬.০ স্কোর থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি); *বর্তমান প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট; *রিকমেন্ডেশন লেটার; *ব্যক্তিগত বিবৃতি (এসওপি); *বৈধ পাসপোর্ট;

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-vsrp.kaust.edu.sa/internship

সম্পর্কিত খবর

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত scholarship

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার scholarship

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রতিবেদক: সংগৃহীত

পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ scholarship

সৌদি আরবে ১ কোটি টাকার ফুল-ফ্রি স্কলারশিপ পেলেন কাপাসিয়ার কৃতি সন্তান শরীফ

প্রতিবেদক: সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনয়ন বাজার ইউনিয়নের টুকনগর গ্রামের কৃতি সন্তান শরীফ বিন শিহাব (অফিশিয়াল নাম: শরিফুল ইসলাম) উচ্চশিক্ষার জন্য সৌদি আরবের বিখ্যাত জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়াহ (Northern Border University)-তে ফুল ফ্রি স্কলারশিপ অর্জন করেছেন।

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার scholarship

কোটি টাকার স্কলারশিপ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাওলাদার

প্রতিবেদক: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. হৃদয় হাওলাদার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটিতে ‘পলিটিকস’ বিষয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি পেয়েছেন Newcastle University Overseas Research Scholarship (NUORS) ও Teaching Assistantship (TA)। পাশাপাশি তার গবেষণায় Queen’s University Belfast, Ireland-এর যৌথ তত্ত্বাবধান থাকবে। হৃদয় হাওলাদার তার স্কলারশিপের আওতায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ফেলোশিপ পাবেন।