মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

আড়াই দিনেই পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

লিডস টেস্টে রীতিমতো বিধ্বস্ত হলো পাকিস্তান। পাঁচ দিনের ম্যাচে তিন দিনও টিকতে পারল না তারা। শুক্রবার (২১ আগস্ট) তৃতীয় দিনের চা বিরতির আগেই জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। মাত্র ৩৭.৩ ওভারে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৩৫ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে ইংলিশরা।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সৌদ শাকিলের ফিফটিতে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন শাকিল। ইংল্যান্ডের পক্ষে অলি রবিনসন ও জস টাং ৫টি করে উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া জর্ডান কক্স ৭৬, জো রুট ৬৬ ও ড্যান লরেন্স ৬৬ রান করেন। এতে ২৩৮ রানের লিড পায় ইংলিশরা।

২৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ৫১ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। ইমাম-উল-হক দ্বিতীয় ওভারে ৫ বল খেলে ডাক মারেন। আজান আওয়াইজ ৯ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হন। আব্দুল্লাহ শফিক ১৫ রান করে রবিনসনের বলে উইকেট হারান।

এরপর ২৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এতে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় তারা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে অলি রবিনসন, জোফরা আর্চার ও জস টাং ৩টি করে উইকেট নেন। ফলে ইনিংস ও ১০৩ রানের বড় জয় নিয়ে লিডস টেস্ট শেষ করে ইংল্যান্ড।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।