বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
খেলাধুলা

আইসিসির মাসসেরার দৌড়ে তামিম কোথায়?

আইসিসির মাসসেরার দৌড়ে তামিম কোথায়?
Tanzid Hasan Tamim
আইসিসির জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পুরুষ বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
নারী বিভাগে মাসসেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার ব্যাটার হার্শিতা মাধবী ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ।
জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবেই আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তানজিদ। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ওপেনার। তার ধারাবাহিক পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান করেন তানজিদ। তার ব্যাটিং গড় ছিল ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯ দশমিক ৮৩। এরপর বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজেও নিজের ফর্ম ধরে রাখেন তিনি। তিন ম্যাচে ৭০ গড় ও ১২৭ দশমিক ২৭ স্ট্রাইক রেটে করেন ১৪০ রান। সফরে সাদা বলের দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।
তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হ্যারি ব্রুকও জুলাইয়ে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সফল টি-টোয়েন্টি সিরিজে বিশেষ নজর কাড়েন ইংলিশ অধিনায়ক। পাঁচ ম্যাচে ২২৯ রান করেন তিনি, ব্যাটিং গড় ছিল ১১৪ দশমিক ৫০ এবং স্ট্রাইক রেট ২১৪ দশমিক ০১। সিরিজসেরা হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকও হন ব্রুক। তবে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান।
অন্যদিকে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছেন জাস্টিন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে হার থেকে বাঁচান তিনি। সেই ম্যাচে শ্রীলঙ্কা ৫৪৯/৯ রানে ইনিংস ঘোষণা করেছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বল হাতেও কার্যকর ভূমিকা রাখেন গ্রিভস। প্রথম ম্যাচে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ১২ রানে ২ উইকেট নিয়ে সিরিজ ড্র করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
জুলাইয়ে দুই টেস্টে গ্রিভসের ব্যাট থেকে আসে ২১৫ রান, গড় ৭১ দশমিক ৬৬। বল হাতে ৮ উইকেট শিকার করেন তিনি, বোলিং গড় ছিল মাত্র ১০ দশমিক ২৫।

সম্পর্কিত খবর

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি sports

রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দি

প্রতিবেদক: সংগৃহীত

অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা। বুয়াদ্দিকে দলে ভেড়াতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফিতে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে sports

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

প্রতিবেদক: সংগৃহীত

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড sports

ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

প্রতিবেদক: সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা sports

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

প্রতিবেদক: সংগৃহীত

মেজর লিগ সকারের আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া বিষয়ক বিধি ভঙ্গের কারণে এই জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামি অধিনায়ককে। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।