বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান-ও-প্রযুক্তি

শিশুদের স্ক্রিন ব্যবহারের সময় পাশে থাকেন মাত্র ২০ শতাংশ অভিভাবক

শিশুরা নানাভাবে ভাষা শেখে। পরিবার থেকে শুরু করে সামাজিক নানা বিষয় শিশুর ভাষা বিকাশে ভূমিকা পালন করে। কয়েক বছর ধরে শিশুদের হাতেও দেখা যাচ্ছে মুঠোফোনসহ নানা ধরনের ডিজিটাল যন্ত্র। এসব যন্ত্র ভাষা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তিন থেকে আট বছর বয়সী ৫০ শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু বিনোদনমূলক কনটেন্ট দেখে, আর সন্তানের পর্দা (স্ক্রিন) ব্যবহারের সময় সব সময় পাশে থাকেন মাত্র ২০ শতাংশ অভিভাবক।

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান-ও-প্রযুক্তি

শিক্ষার্থীদের জন্য এআই প্রতিযোগিতার আয়োজন করছে গ্রামীণফোন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ধারণা প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’ আয়োজন করছে গ্রামীণফোন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করতে হবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান-ও-প্রযুক্তি

টাওয়ার ছাড়াই মুঠোফোনে যোগাযোগের বাণিজ্যিক অনুমোদন চায় বাংলালিংক

দুর্গম পাহাড়ি এলাকা, চর, দ্বীপ কিংবা সাগরে থাকা মানুষকে মুঠোফোন নেটওয়ার্কের আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ‘ডিরেক্ট-টু-সেল’ (ডিটুসি) সেবা চালু করেছিল বাংলালিংক। এ কার্যক্রম সফল হয়েছে দাবি করে স্যাটেলাইটভিত্তিক এই সেবা এবার বাণিজ্যিকভাবে চালু করতে চায় অপারেটরটি। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে বাংলালিংক।

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান-ও-প্রযুক্তি

ফোনের স্পিকারে ময়লা জমলে নিজেই পরিষ্কার করুন সহজে

স্মার্টফোন এখন সারাক্ষণের সঙ্গী। পকেট, ব্যাগ কিংবা টেবিলে রাখার কারণে সময়ের সঙ্গে ফোনের বিভিন্ন অংশে ধুলা-ময়লা জমে। বিশেষ করে স্পিকারের ছোট ছোট ছিদ্রে ধুলা বা লিন্ট আটকে গেলে অনেক সময় আগের তুলনায় শব্দ কম শোনা যেতে পারে। তবে স্পিকার পরিষ্কার করতে গিয়ে ভুল পদ্ধতি ব্যবহার করলে উল্টো ফোনের ক্ষতি হতে পারে। তাই বাড়িতেই নিরাপদে পরিষ্কার করতে চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন।