নতুন স্বপ্ন ও সম্ভাবনার হাতছানি: আগামীকাল CPSCS-এ এইচএসসি-২০২৮ ব্যাচের নবীনবরণ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে আগামীকাল ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৮ সালের এইচএসসি ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন।