ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জব উৎসব ২০২৬’
চাকরিপ্রার্থী শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ নিয়ে ‘জব উৎসব ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ আয়োজন। এতে থাকবে নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাক্ষাৎকার, সিভি সংশোধন ও ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম।