শনিবার; 26 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 26 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

হাম-রুবেলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ টিকাদান শুরু

হাম-রুবেলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ টিকাদান শুরু
টিকাদান ক্যাম্পেইন ©সংগৃহীত
সারাদেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে শুরু হয় হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। জেলায় টিকা দেওয়ার লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয় ৭৭৭৬০ জন শিশুকে।

সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. অরুপ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় স্থায়ী ৬টি ও অস্থায়ী ১৪৭৪টি কেন্দ্রে ৭৭৭৬০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম বলেন, ‘৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা, আমরা যেটিকে এমআর ভ্যাকসিন বলি, অবশ্যই সেটা নিতে হবে। যথারীতি, সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা নেবে এবং অতিরিক্ত ডোজটিও নিয়ে রাখবে। মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনারা সবাই দেবেন।’

সম্পর্কিত খবর

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন latest

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত latest

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত অপ্রতিমের প্রথম জানাজা আজ রবিবার সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক latest

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক

প্রতিবেদক: সংগৃহীত

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তুরাগের ধউর কালুমিয়া বাসস্ট্যান্ড এলাকায় এনা পরিবহনের একটি দ্রুতগামী এসি বাসের (ঢাকা মেট্রো ব- ১৫-০৩১০) ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক তৈরি পোশাক কারখানার কর্মকর্তা নিহত হন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে এবং থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না করায় নিহতের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবি করেছে এবং অবিলম্বে ঘাতক চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে। </br> </br>

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি latest

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে।