বুধবার; 11 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 11 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

ভর্তি কমার আশঙ্কায় চাপে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানোন্নয়নে জোর বিশেষজ্ঞদের

ভর্তি কমার আশঙ্কায় চাপে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানোন্নয়নে জোর বিশেষজ্ঞদের
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশে নেমে আসায় দেশের উচ্চশিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বেশি হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন রয়েছে প্রায় ১৪ লাখ ৯২ হাজার। ফলে উচ্চশিক্ষায় বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

দেশের ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪ লাখ ১০ হাজার আসন রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, শিক্ষার্থী সংকটের কারণে বিশেষ করে মধ্যম ও নিম্নস্তরের এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলো বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে প্রতিষ্ঠানগুলোর আয়, শিক্ষক নিয়োগ, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ মনে করেন, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল, তারা এবার বেশি সমস্যায় পড়তে পারে। তাঁর মতে, শিক্ষার্থী কম পেলেও বিশ্ববিদ্যালয়গুলোর উচিত শিক্ষার মান বজায় রাখা, যোগ্য শিক্ষক নিয়োগ এবং তাঁদের ধরে রাখার জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ উচ্চশিক্ষা খাতে অপরিকল্পিত সম্প্রসারণের বিষয়টি তুলে ধরে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে অন্তত দুই থেকে তিন বছরের স্থিতাবস্থা বা মোরাটোরিয়ামের পরামর্শ দিয়েছেন। এ সময়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই ও প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত ডিগ্রির পাশাপাশি প্রযুক্তি, ভাষা শিক্ষা ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী প্রশিক্ষণ চালু করলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়তে পারে।

আর্থিক চাপে পড়তে পারে বিশ্ববিদ্যালয়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, শিক্ষার্থী কমে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি থেকে আয় কমতে পারে। তাই শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালন ব্যয় ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সমন্বয় করতে হবে। তবে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না।

অন্যদিকে, অর্থনীতিবিদ ও গবেষক ড. অতনু রাব্বানী মনে করেন, শিক্ষার্থী সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের পরিচালন ব্যয় ও ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থী আকর্ষণে বৃত্তি, টিউশন ফি সমন্বয় এবং ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

পুনঃপরীক্ষার সুযোগে আশার আলো

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ মনে করেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হলে ভর্তি পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এবারের পরিস্থিতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও এটি উচ্চশিক্ষার মানোন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা কার্যক্রম সাজানোর একটি সুযোগও হতে পারে।

সম্পর্কিত খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান latest

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: সংগৃহীত

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

কিংয়ের প্রতিরোধ ভাঙলেন মিরাজ, দ্বিতীয় উইকেট পেল বাংলাদেশ latest

কিংয়ের প্রতিরোধ ভাঙলেন মিরাজ, দ্বিতীয় উইকেট পেল বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

সাবলীল ব্যাটিং করতে থাকা ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে চাপে পড়েছে ক্যারিবীয়রা।

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।