বুধবার; 11 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 11 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু।

তিনি জানান, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি ভাষণ দেবেন। ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আনতালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরকালে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১০ থেকে ১২ নভেম্বরের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সম্পর্কিত খবর

ভর্তি কমার আশঙ্কায় চাপে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানোন্নয়নে জোর বিশেষজ্ঞদের latest

ভর্তি কমার আশঙ্কায় চাপে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানোন্নয়নে জোর বিশেষজ্ঞদের

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশে নেমে আসায় দেশের উচ্চশিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বেশি হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কিংয়ের প্রতিরোধ ভাঙলেন মিরাজ, দ্বিতীয় উইকেট পেল বাংলাদেশ latest

কিংয়ের প্রতিরোধ ভাঙলেন মিরাজ, দ্বিতীয় উইকেট পেল বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

সাবলীল ব্যাটিং করতে থাকা ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে চাপে পড়েছে ক্যারিবীয়রা।

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।