মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
আন্তর্জাতিক খবর

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি
সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত
সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা তাদের অবৈধ কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সৌদি আরবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসী। তাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ ও ১ হাজার ৯৩৯ জন নারী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৮১৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৬ হাজার ৩৫৫ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৯৪৫ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা তাদের কোনো ধরনের সহায়তা বা সেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এসব কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে নাগরিকদের মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ আন্তর্জাতিক-খবর

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ

প্রতিবেদক: সংগৃহীত

শহরের ব্যস্ত সড়ক কিংবা মেট্রো স্টেশনের বড় ডিজিটাল স্ক্রিনে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব বা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে চীনের কয়েকটি শহরে সম্প্রতি দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। সেখানে বড় বড় স্ক্রিন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দেশটির খ্যাতনামা বিজ্ঞানীদের ছবি ও তাঁদের অবদান।

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০ আন্তর্জাতিক-খবর

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

প্রতিবেদক: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু আন্তর্জাতিক-খবর

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

প্রতিবেদক: ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে। এতে অন্তত ১৫ নবজাতক মারা গেছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু আন্তর্জাতিক-খবর

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

প্রতিবেদক: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে প্রাথমিক প্রতিবেদন পাওয়া পর্যন্ত ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর ইউএসটুডের