আমেরিকানরা পরিবর্তন চায়, স্পষ্ট বার্তা দিয়েছেন ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডেমোক্র্যাটদের বড় জয় প্রমাণ করে যে আমেরিকান জনগণ পরিবর্তন চায়। বিভক্তির রাজনীতির বদলে ঐক্য এবং বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্বের প্রত্যাশা করছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওবামা বলেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে। একই সঙ্গে তারা এমন নেতাদের চায়, যারা সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।’
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ওবামা। মিশিগান ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে বেশ কয়েকজন প্রার্থীর সমর্থনে প্রচার চালান তিনি।
নির্বাচনের ফলাফলকে সামনে রেখে ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এখন কাজ শুরু করার সময়। যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, সেখানে উদ্যোগ নিতে হবে, আরও ক্ষতি ঠেকাতে হবে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে।
সূত্র: বিবিসি
সম্পর্কিত খবর
আন্তর্জাতিক-খবর
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে আবারও শেখ রহমান, গর্বিত কিশোরগঞ্জবাসী
প্রতিবেদক: সংগৃহীতআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরেক গর্বের নাম শেখ মুজাহিদুর রহমান চন্দন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক।
আন্তর্জাতিক-খবর
চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ
প্রতিবেদক: সংগৃহীতশহরের ব্যস্ত সড়ক কিংবা মেট্রো স্টেশনের বড় ডিজিটাল স্ক্রিনে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব বা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে চীনের কয়েকটি শহরে সম্প্রতি দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। সেখানে বড় বড় স্ক্রিন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দেশটির খ্যাতনামা বিজ্ঞানীদের ছবি ও তাঁদের অবদান।
আন্তর্জাতিক-খবর
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
প্রতিবেদক: সংগৃহীতনেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।
আন্তর্জাতিক-খবর
ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
প্রতিবেদক: ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে। এতে অন্তত ১৫ নবজাতক মারা গেছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।