রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
আন্তর্জাতিক খবর

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ

চীনের ডিজিটাল স্ক্রিনে এবার তারকার বদলে বিজ্ঞানীদের মুখ
বড় স্ক্রিন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দেশটির খ্যাতনামা বিজ্ঞানীদের ছবি ও তাঁদের অবদান।
শহরের ব্যস্ত সড়ক কিংবা মেট্রো স্টেশনের বড় ডিজিটাল স্ক্রিনে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব বা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে চীনের কয়েকটি শহরে সম্প্রতি দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। সেখানে বড় বড় স্ক্রিন ও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে দেশটির খ্যাতনামা বিজ্ঞানীদের ছবি ও তাঁদের অবদান।

হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে দেখা গেছে চীনের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম পথিকৃৎ ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াসিয়েনের বিশাল পোস্টার। একইভাবে বিভিন্ন শহরের জনসমাগমস্থলে স্থান পেয়েছে সংকর ধান প্রযুক্তির পথিকৃৎ ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী তু ইউইউয়ের ছবিও।

জানা গেছে, এই প্রচারণার সূচনা হয় শানডং প্রদেশে। পরবর্তীতে তা হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া, জিয়াংসি-সহ চীনের আরও কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের সামনে বিজ্ঞানীদের জীবন ও অবদান তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করা।

বিজ্ঞানী ও তাঁদের গবেষণাকে জনপরিসরে তুলে ধরার সংস্কৃতি চীনে একেবারে নতুন নয়। তবে এবারের উদ্যোগটি আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে নজর কেড়েছে।

এর অন্যতম কারণ, সাধারণত যেসব জায়গায় বিনোদন জগতের তারকা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণা দেখা যায়, সেসব স্থানেই এবার গুরুত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণা, আবিষ্কার ও দেশের উন্নয়নে অবদানকে সামনে আনার এই উদ্যোগকে তাই ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিজ্ঞান ও গবেষণাকে আকর্ষণীয় করে তোলা এবং বিজ্ঞানীদের জাতীয় রোল মডেল হিসেবে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে আবারও শেখ রহমান, গর্বিত কিশোরগঞ্জবাসী আন্তর্জাতিক-খবর

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে আবারও শেখ রহমান, গর্বিত কিশোরগঞ্জবাসী

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরেক গর্বের নাম শেখ মুজাহিদুর রহমান চন্দন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিক।

আমেরিকানরা পরিবর্তন চায়, স্পষ্ট বার্তা দিয়েছেন ওবামা আন্তর্জাতিক-খবর

আমেরিকানরা পরিবর্তন চায়, স্পষ্ট বার্তা দিয়েছেন ওবামা

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডেমোক্র্যাটদের বড় জয় প্রমাণ করে যে আমেরিকান জনগণ পরিবর্তন চায়। বিভক্তির রাজনীতির বদলে ঐক্য এবং বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্বের প্রত্যাশা করছেন তাঁরা।

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০ আন্তর্জাতিক-খবর

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

প্রতিবেদক: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু আন্তর্জাতিক-খবর

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

প্রতিবেদক: ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে। এতে অন্তত ১৫ নবজাতক মারা গেছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।